ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাতির পিঠে চড়ে ৫৯ দম্পতির বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এক বিয়ের উৎসব হয়েছে থাইল্যান্ডে। সেখানে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন ৫৯ দম্পতি। ভ্যালেন্টাইন্স ডেতে বিশেষ এই আয়োজন ছিল পূর্ব থাইল্যান্ডের ছনবুরি প্রদেশের নং নচ ট্রপিক্যাল গার্ডেনে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, প্রতি বছর ভ্যালেন্টাইন ডেতে নচ ট্রপিক্যাল গার্ডেনে বিয়ের আয়োজন সারতে অপেক্ষায় থাকেন বহু যুগল। মূলত হাতির পিঠে চড়ে বিয়ের আয়োজন সারতেই এত কদর এই গার্ডেনটির। সেই সুযোগটি হাতছাড়া করেননি অর্ধ-শতাধিক দম্পতি।

ডুয়াংসুরি টংসাই নামে এক নববধূ বলেন, ‘আমাদের জন্য এটি বিশেষ দিন। কারণ আমার বর খুবই আগ্রহী ছিল হাতির পিঠে চড়ে বিয়ে করবে। আজ সেই ইচ্ছে পূরণ হলো।’

পিটার আলফ্রেড নামে এক বর বলেন, ‘এখানে আসতে পেরে এতটা খুশি যে, তা বলে বোঝাতে পারব না। করোনা মহামারীর মধ্যে এমন আয়োজন সত্যিই কঠিন। তবে সবকিছু পার করে এত সুন্দর পরিবেশে বিয়ে করতে পারাটা ভাগ্যেরও বটে।’

করোনা মহামারির কারণে নং নচ ট্রপিক্যাল গার্ডেনে এ বছর কম সংখ্যক বিয়ের আয়োজন হয়েছে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক কাম্পন তানসাচা। তিনি জানান, সবচেয়ে ভালো দিক হচ্ছে থাইল্যান্ডে করোনা পরিস্থিতি অতটা ভয়াবহ হয়নি। সংক্রমণের দ্বিতীয় দফায় দর্শনার্থী কমে গেলেও এখন সেই সংখ্যা বাড়তে শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাতির পিঠে চড়ে ৫৯ দম্পতির বিয়ে

আপডেট টাইম : ০৮:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১