ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮১ বার
হাওর বার্তা ডেস্কঃ নাম তার ‘বাঘ’। সে একাধারে পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদও বটে। তবে এটি বনের বাঘের গল্প নয় এটি একটি থ্রি হুইলারের গল্প। এতে আছে ওয়াইফাই সুবিধা, টিভি দেখার ব্যবস্থাও। প্রচলিত এসিড ব্যাটারির বিপরীতে এটি তৈরি হয়েছে পরিবেশবান্ধব সোলার ও লিথিয়াম ব্যাটারির সমন্বয়ে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি অদূর ভবিষ্যতে ‘বাঘ’ আয় করতে পারবে বৈদেশিক মুদ্রাও।
জেলা শহর থেকে শুরু করে মহানগর সর্বত্রই এখন ছড়িয়ে গেছে এসিড ব্যাটারি চালিত তিন চাকার অটোরিকশা। ব্যাটারিগুলোর মেয়াদ শেষে এর এসিড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। শুধু তাই নয় যাত্রীর গলায় কাপড় পেঁচিয়ে মৃত্যুর ঘটনাও অহরহ। কয়েক বছর থেকে এই যানগুলোই দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ।
এদিকে রাজধানী ঢাকাতেও বহু বছর থেকে নেই সিএনজি অটোরিকশার নতুন নিবন্ধন। তাই পুরনো নম্বরের একেকটি অটোরিকশার দাম আকাশ ছোঁয়া। এ কারণে বাড়তি ভাড়া হাঁকেন চালকরা।
এই যখন দশা তখন কাজী বাপ্পী নামের এই উদ্যোক্তা আমাদের জানাচ্ছেন তারা এমন একটি তিন চাকার যান বানিয়েছেন যেটি  চাকার যান বানিয়েছেন যেটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি পরিবেশ বান্ধব। এই যানে রয়েছে সোলার সিস্টেম। যার সাহায্য চলা যাবে ৪০ কিলোমিটার পথ। আর ব্যাটারিতে চলবে ৯০ কিলোমিটার। এর ভেতরে ও বাইরে রয়েছে দুটি সিসি টিভি ক্যামেরা। যে কারণে চাইলেই মালিক ড্রাইভারের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। আছে ওয়াইফাই, টিভি দেখা, ফোন চার্জার এবং জরুরি প্রয়োজনের অ্যালার্ম সিস্টেম।
৭ জন যাত্রী পরিবহন করতে পারা এই যানটি তৈরি করেছে বাপ্পীর প্রতিষ্ঠান ‘বাঘ ইকো মরটস’। সব ঠিক থাকলে চলতি বছরেই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে ‘বাঘ’।
উদ্যোক্তা কাজী বাপ্পী বলছেন, শুধু উৎপাদন নয় তার পরিকল্পনা হলো এই যান দিয়ে তিনি রাইড শেয়ারিংয়েও নামবেন। সেক্ষেত্রে বাঘই হবে প্রথম নিজস্ব পরিবহনের রাইড শেয়ারিং কোম্পানি।
তবে কেউ চাইলে নিজে কিনেও পথে নামাতে পারেন বাঘকে। সেক্ষেত্রে নিবন্ধন লাগবে বিআরটিএর।
এটির দাম পড়বে সর্বোচ্চ ৪ থেকে ৬ লাখ টাকা। বাংলাদেশে যে যন্ত্রচালিক গাড়ি তৈরি হয় তার বেশিরভাগই বাইরে থেকে পার্টস এনে সংযোজনকৃত। কিন্তু বাঘই হবে দেশের প্রথম নিজস্ব উৎপাদন, এমন দাবি উদ্যোক্তার।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ১০:০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১