ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

রিভিউ হারিয়ে দিনের শুরু করল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম টেস্ট দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ারের টেস্ট অভিষেক হয়েছে বাংলাদেশের অন্যতম সেরা আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে সৈকতের। সাগরিকার সেই ম্যাচে বেশ কিছু ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন সৈকত। বেশ কয়েকবার রিভিউ নিয়ে তার সিদ্ধান্ত বদলে নিয়েছে দুই দলই। ঢাকা টেস্টের প্রথম দিনও সৈকতের তিন সিদ্ধান্তের দু’টিই বদলেছে রিভিউ নেয়ার পর।

তবে আজ (শুক্রবার) ম্যাচের দ্বিতীয় দিন সকালে সৈকতের সিদ্ধান্ত বদলাতে পারেনি বাংলাদেশ। আবু জায়েদ রাহীর করা দিনের তৃতীয় বলেই জোরাল আবেদন করেছিল বাংলাদেশ। আউট দেননি সৈকত। কিছুক্ষণ আলোচনা করে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, সেই বলটি বেরিয়ে যেত লেগস্ট্যাম্প দিয়ে। যে কারণে বহাল থাকে সৈকতের সিদ্ধান্ত, হতাশা দিয়ে দিন শুরু হয় বাংলাদেশের।

আগেরদিন করা ৫ উইকেটে ২২৩ রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। কুয়াশাচ্ছন্ন সকালে আজ শুরু থেকেই চেপে ধরবে বাংলাদেশ- এমনটাই ছিল সকলের প্রত্যাশা। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আবু জায়েদ রাহী, তাইজুল ইসলামদের আলগা বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দিনের শুরু থেকেই সহজ রান পেয়েছেন এনক্রুমাহ বোনার ও জশুয়া ডা সিলভা।

দিনের প্রথম বলটিই পায়ে করেন রাহী। রানের সহজ সুযোগ হাতছাড়া করেননি হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকা বোনার, অনসাইডে ঠেলেই নিয়ে নেন তিনটি রান, স্ট্রাইক পান জশুয়া। এক বল পর রাহীর ভেতরে ঢোকা বল আঘাত হানে জশুয়ার প্যাডে। আম্পায়ার সৈকত আউট দেননি। বাংলাদেশ রিভিউ নিয়েও সফল হয়নি। ঠিক পরের বলেই পয়েন্টে দুর্দান্ত বাউন্ডারি হাঁকান জশুয়া।

প্রথম ওভারেই পাওয়া এ আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ষষ্ঠ উইকেট জুটিকে আরও দৃঢ় করছেন জশুয়া ও বোনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৪৮ রান। আজকের প্রথম ছয় ওভারেই তারা করে ফেলেছে ২৫ রান। বোনার ৮২ ও জশুয়া ৩৯ রানে অপরাজিত রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রিভিউ হারিয়ে দিনের শুরু করল বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৪২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১