ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দেশে ৬৬ শতাংশের বেশি মানুষ টিকা নিতে আগ্রহী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে ৬৬ শতাংশের বেশি লোক করোনার টিকা নিতে আগ্রহী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং ফেসবুকের পরিচালিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপে ১ লাখ ৫২ হাজার বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী অংশ নেন।

জরিপ অনুযায়ী সর্বোচ্চ সিলেট বিভাগের ৭২ দশমিক ২৮ শতাংশ লোক টিকা নিতে আগ্রহী। আর সর্বনিম্ন রংপুর বিভাগের ৬৩ দশমিক ৪৪ শতাংশ লোক টিকা নিতে চান। এছাড়া ঢাকা বিভাগের ৬৩ দশমিক ৫১, বরিশাল বিভাগের ৬৮ দশমিক ৭৩, চট্টগ্রাম বিভাগের ৬৯ দশমিক ৫৩, খুলনা বিভাগের ৬৮ দশমিক ৪৫ এবং রাজশাহী বিভাগের ৬৬ দশমিক ৯৮ শতাংশ লোক টিকা নিতে চান। বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহে ভিন্নতা দেখা গেছে। যেমন, ভিয়েতনামের ৮৬ শতাংশ মানুষ টিকা নিতে চান আর ভারতের ৭২ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী।

এদিকে করোনা ভাইরাসের টিকা গ্রহণে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমের পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৪ হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪০ হাজার ১৫২ জন পুরুষ ও ৬৪ হাজার ৩৮৮ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বমোট টিকা গ্রহীতার বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন, রাজশাহীতে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ৩৯৭ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৭৩৯ জন টিকা নেন।

করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য টিকাদান কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুবিধা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, নিবন্ধন না করেও অনেকে টিকা নিতে আসায় বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষ, বিশেষ করে যাদের স্মার্টফোন নেই, তাদের জন্য টিকাদান কেন্দ্রে এসে নিবন্ধনের সুযোগ রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ৩ লাখের বেশি মানুষ ইতিমধ্যে টিকা নিয়েছেন। কিন্তু টিকাদান কার্যক্রম ঠিকভাবে চালাতেই আপাতত ঐ সুবিধা বন্ধের সিদ্ধান্ত তারা নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দেশে ৬৬ শতাংশের বেশি মানুষ টিকা নিতে আগ্রহী

আপডেট টাইম : ১০:৩১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১