ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

স্কুলশিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৫৬ বার

স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল। আজ রোববার দুপুরে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করে শিক্ষা মন্ত্রণালয়।

সমঝোতায় সই করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম।

সমঝোতা সইয়ের ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এতদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইংরেজি রিডিং ও রাইটিং (পড়া ও লেখা) দক্ষতার মূল্যায়ন করা হতো। এখন স্পিকিং ও লিসেনিং (বলা ও শোনা) দক্ষতার মূল্যায়ন হবে। এখন থেকে শ্রেণিকক্ষে এই কয়েকটি দক্ষতার নিয়মিত চর্চা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষা পুরোপুরি আয়ত্তে আনতে পারবে। আর শিক্ষার্থীদের শেখানোর জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। তারা প্রশিক্ষিত হলে শিক্ষার্থীরাও ভালো করে শিখবে। মন্ত্রী বলেন, ইংরেজি ভাষা এখন প্রযুক্তির মতো, যা আয়ত্ত করার বিকল্প পথ নেই।

শিক্ষামন্ত্রী ব্রিটিশ কাউন্সিল ও সরকারকে এ জন্য ধন্যবাদ জানান।

বারবার উইকহাম বলেন, ইংরেজি ভাষাশিক্ষার ফলে বাঙালি জাতি সমৃদ্ধ হবে। এ জন্য ব্রিটিশ কাউন্সিলকে সুযোগ দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

স্কুলশিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল

আপডেট টাইম : ১২:৫৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬