ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ভারতে বিদেশি পর্যটকরা গরুর মাংস খেতে পারবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৪৫ বার

বিদেশি পর্যটকরা গরুর মাংস খেতে পারেন। সম্প্রতি এক ইংরাজি দৈনিকে এমনটাই জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর খাট্টার। শিগগিরই এই বিষয়ে বিশেষ অনুমতি অনুমোদন করা হবে বলেও হরিয়ানা সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

ওই ইংরেজি সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, গরুর মাংস খাওয়ার বিষয়ে বিদেশি পর্যটকদের ছাড় দেয়ার ব্যাপারে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এটা স্পেশ্যাল লাইসেন্স… কেউ এই আইনে বাধা দিতে পারে না।’ একইসঙ্গে মানুষের ব্যক্তিগত জীবনভঙ্গি নিয়ে তার মন্তব্য, ‘প্রত্যেকেরই খাওয়া এবং পান করার ব্যাপারে একটা ব্যক্তিগত জীবনভঙ্গি রয়েছে, বিশেষত যারা বিদেশ থেকে আসে…আমরা এতে কোনো বাধা দিতে পারি না। আসলে আমরা এ ব্যাপারে কাউকেই কোন প্রকার বাধা দিতে পারি না।’ যদিও মনোহর খাট্টার কেবল বিদেশিদের জীবন ভঙ্গিকেই গুরুত্ব দিয়েছেন বলে সমালোচনা করেন বিরোধীরা।

উল্লেখ্য, গত বছর মার্চ মাসে হরিয়ানা গৌরু সংরক্ষণ এবং সম্বর্ধন আইন করে গরু হত্যা পুরোপুরি বন্ধ করেছে মনোহর খাট্টারের সরকার। এই আইন মোতাবেক, গরু হত্যাকারীদের তিন থেকে সাত বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার সাজা জারি করা হয়েছে। এরপর থেকেই হরিয়ানায় গরুর মাংস খাওয়া আইনত নিষিদ্ধ। যদিও এরপর অক্টোবর মাসে ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন মনোহর খাট্টার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ভারতে বিদেশি পর্যটকরা গরুর মাংস খেতে পারবে

আপডেট টাইম : ১২:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬