ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করলেন, এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া পিংগাতিয়া খালের উপর মিঠামইন-কাটখাল সড়কে ৯৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়ায় এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪৩ লাখ টাকা। এ সেতুর কাজ বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মিঠামইন।

এর আগে ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন।

অনুষ্ঠানে মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, এলজিইডি’র কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফিজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম প্রমুখসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাঈন উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুখলেছুর রহমান ভুইয়া, ঘাগড়া ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করলেন, এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক

আপডেট টাইম : ১২:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১