ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আদালত অবমাননার আবেদন মেয়র আতিকুলসহ ৭ জনের বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুরে বিহারিদের উচ্ছেদ কার্যক্রমের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকার পরও উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ সাত জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননা মামলার আবেদন করা হয়েছে। একই সঙ্গে উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে ওই সময় বিহারিদের প্রায় ৩৪ কোটি টাকা ক্ষতি পূরণের আর্জিও জানানো হয়েছে আবেদনে।

সোমবার (২৫ জানুয়ারি) আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিহারিদের আইনজীবী সগির হোসেন লিয়ন। এ আবেদনের শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গতকাল রবিবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী এই আবেদন করেছেন।

মেয়র আতিকুল ইসলাম ছাড়াও অন্য যাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তারা হলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, পুলিশ কমিশনার, মিরপুর জোন ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ডিএনসিসির পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু ও পল্লবী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা)।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দশটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে অভিযানের শুরু থেকেই স্থানীয় বাসিন্দারা সড়ক আটকে দেয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে ডিএনসিসি ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনার কারণে নাগরিকদের চলাচলে বিঘ্ন ঘটছে। তাই যত বাধাই আসুক এসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আদালত অবমাননার আবেদন মেয়র আতিকুলসহ ৭ জনের বিরুদ্ধে

আপডেট টাইম : ১০:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১