ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মোদির সম্পদের পরিমাণ কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫২৪ বার

আপনার কাছে যদি নগদ পাঁচ হাজার টাকা থাকে তাহলে ভারতের প্রধানমন্ত্রীর থেকেও এই মুহূর্তে আপনার পকেট ভারি। কেননা নরেন্দ্র মোদির কাছে এখন রয়েছে নগদ চার হাজার সাত শ টাকা।

তবে এরকম চিন্তা-ভাবনা থাকলে শুরুতেই ধাক্কা খেতে পারেন। একদিন চা বিক্রি করলেও মোদি বর্তমানে দেড় কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর দফতর বলছে, গত বছরের মার্চে মোদির মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সিংহভাগই যদিও গাঁধীনগরে একটি বসতবাড়ির মূল্য।

গত ১৩ বছর যার দাম লাফিয়ে বেড়েছে প্রায় ২৫ গুণ। ২০০২ সালের ২৫ অক্টোবর কেনা এই বাড়ির জন্য জমি ও নির্মাণের খরচ প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি। বাজার মূল্য বেড়ে এখন যা কোটি টাকার সম্পত্তি। এই বাড়িরই চার ভাগের এক ভাগের মালিক মোদী।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই টাকা রাখতে বেশি পছন্দ করেন। গাঁধীনগরের কুর্সি ছেড়ে দিল্লির সাউথ ব্লকে তিনি জায়গা করেছেন ঠিকই, তবে এখনও দিল্লিতে কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই রাজধানীর সাত নম্বর রেসকোর্স রোডের বাসিন্দার। গুজরাতের ব্যাংকেই টাকা পড়ে রয়েছে তার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিটের অংক একত্রিশ লক্ষ টাকার থেকে কিছু কম। আরও প্রায় চুরানব্বই হাজার টাকা ওই ব্যাংকেই রয়েছে। বেসরকারি পরিকাঠামো বন্ডেও বিশ হাজার টাকা রেখেছেন মোদি। পাঁচ লক্ষ ৪৫ হাজার টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, প্রায় দু লাখ টাকার জীবনবিমাও রয়েছে মোদির।

এছাড়া মোদির কাছে চারটি সোনার আংটি রয়েছে। যার বাজারমূল্য প্রায় এক লাখ উনিশ হাজার টাকা। তবে তার কোনো গাড়ি বা জমি নেই।

এটা তো গেল শুধু নরেন্দ্র মোদির নিজের সম্পদের হিসেব। কিন্তু তার স্ত্রী যশোদাবেনের কত সম্পদ রয়েছে, তা জানেন না মোদি। এবারই নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে যশোদাবেনকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন মোদি। তারপরেও যদিও নিজের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন করতে ছাড়ছেন না প্রধানমন্ত্রী-পত্নী। কিন্তু স্ত্রীর সম্পদের হিসেবের পাতা এবার সাদাই রেখেছেন মোদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মোদির সম্পদের পরিমাণ কত

আপডেট টাইম : ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬