ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির ছাড়ার একদিন পরই জামায়াতে সাদিক কায়েম শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

বিএনপির কাউন্সিল ১৯ মার্চ : হান্নান শাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৬২ বার

চলতি বছরের ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল হতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী তৃণমূল দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা এ কথা জানান।

হান্নান শাহ আরো বলেন, ‘আমি যতটুকু জানি, একটা তারিখ মোটামুটি ঠিক হয়েছে : ১৯ মার্চ, ২০১৬। সেই কাউন্সিলকে সফল করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে ক্ষমতাসীনরা এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর উৎপীড়নের পাঁয়তারা করছে।

তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মী মাজারে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। এ সময় হান্নান শাহ সাংবাদিকদের বলেন, বিএনপিকে মামলা দিতে নতুন পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা

বিএনপির কাউন্সিল ১৯ মার্চ : হান্নান শাহ

আপডেট টাইম : ১০:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০১৬