ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

পরীক্ষার্থীদের সুবিধার্থে দেরিতে অফিসে যাবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬
  • ৪৬৭ বার

আগামীকাল দেশব্যাপী শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় রাজধানী ঢাকার পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে এবং তাদের যানজটের ঝামেলা পোহাতে না হয় সেজন্য নিজের অফিস যাত্রার সময়সূচি পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিয়ম মাফিক সকাল ৯ টায় তার কার্যালয়ে প্রবেশ করলেও আগামীকাল সোমবার পরীক্ষার্থীদের কারণে সকালে সাড়ে দশটায় তার কার্যালয়ে প্রবেশ করবেন। এছাড়াও সচিবালয়ে প্রতি সোমবারের নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকটিও পরীক্ষার্থীদের সুবিধার্থে সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফুল আলম খোকন জানিয়েছেন,‘এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের স্থান ও চলাচলের সময়সূচি পরিবর্তন করেছেন। আগামীকাল সকালে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করার পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০ টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে বের হবেন। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

পরীক্ষার্থীদের সুবিধার্থে দেরিতে অফিসে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬