ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মন্ত্রিসভা ছাড়ার পক্ষে প্রেসিডিয়াম সদস্যরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬
  • ৪৯৫ বার

দলটির চেয়ারম্যানের বনানীর রাজনৈতিক কার্যালয় সভা শেষে পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের সংবাদ সম্মেলনে বলেছেন, সরকারের মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার পক্ষে মতামত দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা। তবে বিষয়টি পার্টির চেয়ারম্যানের ওপর ছেড়ে দিয়েছেন তারা।

তিনি বলেন, পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন তারা। কারণ জাতীয় পার্টির রাজনীতি জনগণের কাছে পরিষ্কার করা উচিত।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় পার্টির বনানীর রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

তবে সরকারে থাকা জাতীয় পার্টির তিন মন্ত্রীর মধ্য কেউ সভায় উপস্থিত ছিলেন না।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। পার্টিতে কোনো বিরোধ নেই। পার্টির সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে আমরা বৈঠক করেছিলাম। তিনি আমাদের গতকাল জানিয়েছেন, অফিসিয়াল তিনটি প্রোগ্রাম থাকায় আজকের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।

তিনি বলেন, আজ ফোন করে আমাদের বৈঠক করার কথা বলেছেন তিনি। বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। তিনজন অসুস্থ এবং দুজন বিদেশে থাকায় সভায় অংশ নেননি।

জি এম কাদের বলেন, এরশাদ যেদিকে আছেন পার্টিও সেদিকে থাকবে। রওশাদ এরশাদের সঙ্গে কোনো বিরোধ নেই তার। তিনি আমাদের মায়ের মতো। তিনি কোথাও বলেননি যে, এরশাদের সঙ্গে কোনো বিরোধ আছে তার।

রহুল আমিন হাওলাদার বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারির বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মন্ত্রিসভা ছাড়ার পক্ষে প্রেসিডিয়াম সদস্যরা

আপডেট টাইম : ০৮:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬