ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

বাকশালের কারণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : মওদুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
  • ৪৭৮ বার

স্বাধীনতা পরবর্তী সময়ে বাকশাল গঠন না করা হলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটতো না বলে মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে অর্থনীতিবিদ রেহমান সোবহানের স্মৃতিকথা ‘আনট্রাঙ্কুইল রিকাকেশনস, দ্য ইয়ারস অব ফুলফিলমেন্ট’ বইয়ের ওপর ‘দ্যা স্ট্রাগল ফর বাংলাদেশ’ শীর্ষক এক সংলাপে এ মন্তব্য করেন তিনি।

সংলাপটির আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

মওদুদ আহমদ বলেন, মুক্তিযুদ্ধের সময়ে আপনার (রেহমান সোবহান) ভূমিকা আমরা জানি এবং তা আপনি এ বইয়ে লিখেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময়েও দেশ গঠনে আপনার ভূমিকা আছে। এ বিষয়ে আমরা আপনার লেখনি চাই।

রেহমান সোবহানকে উদ্দেশ করে তিনি বলেন, স্বাধীনতার পর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনারা প্রথম পঞ্চবার্ষিকী তৈরি করলেন। দেশের ৯০ শতাংশ কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় করা হলো। আমি মনে করি, বঙ্গবন্ধুকে বোঝানো হলো গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তাই ওয়ান পার্টি দরকার।

মওদুদ আহমদ বলেন, আমরা আশা করি, আপনার পরবর্তী বইয়ে উল্লেখ থাকবে- স্বাধীনতার পর কীভাবে ওয়ান পার্টি আসলো। এ বিষয়ে আপনি আমাদের জানাবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটতো না, যদি ওয়ান পার্টি না হতো।

তিনি বলেন, আপনি নিজেকে একজন রাজনৈতিক অর্থনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু বই থেকে বুঝা যায়, আপনি আসলে নিজেকে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আমি বলব আপনি রাজনীতিবিদ না হয়ে রাজনৈতিক অর্থনীতিবিদ হয়ে ভালোই করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনীতিবিদদের অবস্থা কেমন তা ভালো করেই বুঝতে পারছেন।

এসময় উপস্থিত ছিলেন সিপিডির চেয়্যারম্যান অর্থনীতিবিদ রেহমান সোবহান, ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য, নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান ও প্রধানমন্ত্রীর পরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গহর রেজভী, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাবির অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক এসএম আকাশ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

বাকশালের কারণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : মওদুদ

আপডেট টাইম : ১০:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬