ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

অষ্টগ্রামের পনিরের স্বাদ নিতে হাওরের গো-খামারিদের ৫% সুদে ঋণ দিন ড. নিয়াজ পাশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬
  • ৮১২ বার

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গো-খামারিদের মাঝে ৫% সুদে ২০০ কোটি টাকার ঋণ প্রদান কার্যক্রমের উদ্ধোধন করেছেন । এতে দেশে গবাদিপশু প্রতিপালন ব্যাপকহারে বিস্তার লাভ করবে। আত্নকর্মসংস্থান ঘটবে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর। বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনিরের স্বাদ আবারও পাওয়া যাবে।

বাংলাদেশের আয়তনের ১২% এলাকা নিয়ে গঠিত হাওরাঞ্চলে দেশের মোট গবাদি পশুর ২২% প্রতিপালন হয়। অপরদিকে, হাঁস পালনে এই পরিমাণ ২৪% । কিশোরগঞ্জ জেলার ‘অষ্টগ্রামের পনির’ জগত বিখ্যাত ছিল । কিন্ত বিভিন্ন কারণে তা এখন ক্রমহ্রাসমান । দিগন্ত বিস্তৃত ‘গো চারণ ভূমি’, ‘গো-পাট’ ও পতিত জায়গা সবই চলে এসেছে ধান চাষের আওতায়।

হাওরাঞ্চলে আগে গরু পালন ছিল মাঠে চরানো মাত্র । এখন লালন পালন করতে হয় । সে সুযোগ হাওরাঞ্চলে আছে। হাওরাঞ্চলে বর্তমানে ‘গোলা ভরা ধান’ আছে সত্য কিন্ত ‘গোয়াল ভরা গরু’ আর ‘পুকুর ভরা মাছ’ হয়ত আর তেমনভাবে পাবেন না ।

বিশাল জমিগুলোর বড় বড় আইল, ফাঁকা জায়গায় প্রচুর ‘চাইল্লা’ ঘাস জন্মে । হাওরের বিখ্যাত ‘চাইল্লা’ ঘাস খেলে গাভী অধিক দুধ দেয় বলে প্রচলিত রয়েছে । উন্নত জাতের ঘাস চাষের সুযোগও আছে এবং এটি লাভজনক চাষ হবে । ধানের খড় ইউরিয়া ট্রিটম্যান্টের মাধ্যমে বর্ষায় গরুকে খাদ্য হিসাবে দেয়া যাবে ।

পাবনার শাহজাদপুর আর হাওরাঞ্চল ভৌগলিকভাবে ভূমির গঠন প্রায় একই রকম। বছরের একটা সময় এখানকার সিংহভাগ ভূমি পানির নীচে থাকে। শাহজাদপুরে গো সম্পদ সম্প্রসারণের মূল কারণ বলতে গিয়ে এ বিষয়ে বিশেষজ্ঞ ড. সাইফুল ইসলাম বলেন, হাওরাঞ্চলে প্রয়োজন উন্নত জাতের গরুর কৃত্তিম প্রজননের মাধ্যমে জাত সম্প্রসারণ, ঋণ দান এবং প্রশিক্ষণ প্রদান।

ড. সাইফুল ইসলাম দীর্ঘদিন হাওরাঞ্চলের কিশোরগঞ্জের ইটনায় ভেটেরিনারি সার্জন হিসাবে কর্মরত থেকে তাঁর অভিজ্ঞতায় এ অভিমত ব্যক্ত করেছেন ।

এসব সম্ভাবনা বিবেচনায় নিয়ে গো-খামারীদের মাঝে ২০০ কোটি টাকা ৫% সুদের ঋণ বিতরণ কার্যক্রম হাওরাঞ্চলেও সম্প্রসারণের জোর দাবি জানাচ্ছি।

ড. নিয়াজ পাশা: কৃষি প্রকৌশলী ও একজন হাওর ভূমিপুত্র

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

অষ্টগ্রামের পনিরের স্বাদ নিতে হাওরের গো-খামারিদের ৫% সুদে ঋণ দিন ড. নিয়াজ পাশা

আপডেট টাইম : ১১:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬