ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া, বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এসময় মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রীসহ কয়েকটি ফেরি আটকা পড়েছে।

ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। ফলে প্রচণ্ড কুয়াশার মধ্যে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

জানা গেছে, আজ রবিবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে আসে। একপর্যায়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)। এসময় মানুষ ও যাত্রী নিয়ে মাঝপদ্মায় নোঙর করে রাখা হয় তিনটি ফেরি।

বিআইডাব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, একই কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রবিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল করলেও ঘন কুয়াশার কারণে তা বন্ধ করে দেওয়া হয়।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে যায়। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরির পাশাপাশি লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রয়েছে বলে বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডাব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ফেরি বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় স্বাভাবিক করা হবে ফেরি চলাচল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া, বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি বন্ধ

আপডেট টাইম : ০৯:৪৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০