ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নেত্রকোনায় শীত পোশাকের দোকানে ক্রেতাদের ভিড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ২৭৭ বার
হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনায়  কুয়াশাচ্ছন্ন ভোর দেখলেই বুঝা যায় শীত এসে গেছে। আর শীতে প্রয়োজন উষ্ণ ও আরামদায়ক পোশাক। তাই গ্ৰাম কি শহর  দোকানগুলো সেজেছে নানা বাহারের শীতের পোশাকে।  বিভিন্ন বাজারের শপিং মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা গেছে, এসব দোকানগুলোতে শীতের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম একটু বেশি হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

এবার  শীতের পোশাকে এসেছে বৈচিত্র্য। পুরোনো ও নতুন ডিজাইনের সংমিশ্রণে জমে উঠেছে পোশাকের বাজার। দোকানিদের কাছে শীতের আগমনী বার্তা পৌঁছে গিয়েছিল আগেই, তাই দোকানে গরম পোশাকের যেন কমতি নেই। শীতকে কেন্দ্র করে নানা রঙ আর ঢঙ এর পোশাক এসেছে বাজারে। ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিং মলগুলোতে দেখা গিয়েছে সব ধরনের ক্রেতার ভিড়। তবে একটু খেয়াল করে দেখা মিলে, এসব শীতবস্ত্রের আবার রয়েছে শ্রেণিভেদ।

সাধারণত প্রতিবার দেখা যায় নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের বেশির ভাগ লোকই ।বড় বাজারে শীতেে ক্রেতা  কিনতে উপচে পড়া ভিড় করে। তাই এখানে প্রতিবারের ন্যায় এবারও বিক্রেতাদের শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা গেছে। রয়েছে ফুলপ্যান্ট, ফুলহাতা গেঞ্জি, জ্যাকেট, মাফলার, হাতমোজা, পা মোজা, টুপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ও দামের কম্বল। খলিফা পট্রির একজন ব্যবসায়ী জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। সপ্তাহ খানেক পর বেচাবিক্রি আরো বৃদ্ধি পাবে বলে আশা করি।

প্রবাদ আছে- ‘শখের দাম লাখ টাকা’ তাই এই শখ মিটাতে মার্কেটে উঁচু শ্রেণির মানুষদের ভিড় থাকলেও অনেক মধ্যবিত্ত ফ্যামিলির ফ্যাশন সচেতন তরুণ তরূণীও তাদের কেনাকাটা করতে আসছে এখানে। শীতের পোশাকের সুন্দর সব কালেকশন নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন হাউসগুলোও। জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, শাল, হুডিতে যেমন রয়েছে ফ্যাশন বৈচিত্র্য তেমনি রয়েছে বাহারি রঙ। চামড়া, রেক্সিন, সুতি, উলের কাপড় দিয়ে তৈরি এসব পোশাক এরই মধ্যে আসতে শুরু করেছে বাজারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নেত্রকোনায় শীত পোশাকের দোকানে ক্রেতাদের ভিড়

আপডেট টাইম : ১১:০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০