ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মেয়র আনিসুল হকের উদ্দেশ্যে আসিফের খোলা চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬
  • ৪২১ বার

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। শুক্রবার দুপুরে আসিফ তার ভেরিফাইড ফ্যানপেজে স্ট্যাটাসের মাধ্যমে চিঠিটি প্রকাশ করেন।

আসিফের দেওয়া স্ট্যাটাসটি জাগো নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র শ্রদ্ধেয় আনিসুল হক ( প্রিয় আনিস ভাই ) অনেক ভালো ভালো কাজ করছেন, ঢাকাবাসী এসব কর্মকাণ্ডে সন্তুষ্ট । আপনার ভেতরে জঞ্জাল সরানোর দৃঢ় প্রত্যয় আমার ভালো লেগেছে। আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট উষ্ণ ছিলো এবং থাকবে।
আপনি অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন,বিলবোর্ডের সার্কাস থেকে মুক্তি দিয়েছেন, যানজট কমানোর চেষ্টা করছেন, নগরবাসীর সুবিধার জন্য যা যা করা দরকার, সীমিত ক্ষমতার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। আপনি আর সবার মত নন, এটা আমি জানি ,আপনাকে অভিনন্দন ।

আজ সকালে পত্রিকা পড়ে এবং ছবি দেখে মনটা খারাপ হয়ে গেলো । বস্তি উচ্ছেদের ফলে এই প্রচণ্ড শীতের মধ্যে হাজার হাজার বস্তিবাসী গৃহহীন হয়ে ফুটপাতে আশ্রয় নিয়েছে ,যার মধ্যে বৃদ্ধা নারী, শিশুও রয়েছে । ওরাও রক্ত মাংসে গড়া আমাদের মত মানুষ, আশরাফুল মাখলুকাত, রাষ্ট্রের নাগরিক, তাদেরও আছে বেঁচে থাকার সমঅধিকার।

আমরা আবেগী জাতি, কিছু কিছু বিষয় মেনে নিতে খুব কষ্ট হয়, কারণ সবার উপরে মানুষ সত্য। অবৈধ বস্তি উচ্ছেদ হবে তাতে কোন দ্বিমত নেই, তবে তার আগে পুনর্বাসনের ব্যবস্থা করলে নাগরিক নিরাপত্তা নিশ্চিত হতো এবং আপনার কাছে এটা আশা করতেই পারি। আপনি এগিয়ে যান আপোষহীন গতিতে, এই আশাবাদ রইলো । আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ।
স্নেহধন্য- আসিফ আকবর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

মেয়র আনিসুল হকের উদ্দেশ্যে আসিফের খোলা চিঠি

আপডেট টাইম : ১১:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬