ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বৃষ্টি-হিমেল বাতাসে রাজধানীতে কনকনে শীত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬
  • ৩৯৬ বার

মাঘ মাসের সাত দিন পার হলেও সে অনুযায়ী শীত ছিল না। বুধবার বিকালে রাজধানীতে টিপ টিপ করে বৃষ্টি হয়েছে। সঙ্গে হিমেল বাতাস।

আর এতেই কনকনে শীতে কাবু নগরবাসী। এ বৃষ্টির প্রভাবে আগামী কয়েকদিন জেঁকে বসতে পারে তীব্র শীত।

পশ্চিমা লঘুচাপ ও পুবালি বাতাসের সংমিশ্রণের কারণে বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে। তারা জানিয়েছে, এই বৃষ্টির কারণে রাজধানীর তাপমাত্রা কমবে। পাশপাশি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ আর সর্বনিম্ন ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বিকাল ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে থমকে যায় রাজধানীর চিত্র। তীব্র যানজটে তীব্রতর হয়েছে ভোগান্তি। যেন এই বৃষ্টির জন্য নগরবাসী প্রস্তুত ছিল না।

হঠাৎ বৃষ্টিতে পথচারীদের অনেকে দৌড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ও কার্নিশের নিচে। আবার অনেককে বাধ্য হয়ে ভিজতে হয়েছে। সড়ক ও ফুটপাতের ছিন্নমূল মানুষ পড়েছে বেশি বিপাকে।

ঢাকা ছাড়াও রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছি, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, টাঙ্গাইল ও ময়মনসিংহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার রাত থেকে তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে কয়েকদিন জেঁকেও বসতে পারে তীব্র শীত। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বৃষ্টি-হিমেল বাতাসে রাজধানীতে কনকনে শীত

আপডেট টাইম : ১০:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬