ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩১ জন। এ সময়ে কোভিড-১৯-এ মৃত্যু হয়েছে ১৪ জনের। এতে রোগটিতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন। আর মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১৭৩ জনে পৌঁছাল।

স্বাস্থ্য অধিদফতরের করোনাসংক্রান্ত সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এ সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৬২ জন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৫টি ল্যাবে ১১ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ১৩৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১০ জন, নারী ৪ জন। তাদের ১৩ জন হাসপাতালে এবং ১ জনের মৃত্যু হয়েছে বাড়িতে। তাদের মধ্যে ৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ৮ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন করে ৪ জন রাজশাহী, খুলনা, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার ১৭৩ জনের। যার মধ্যে ৪ হাজার ৭৫১ জন পুরুষ এবং ১ হাজার ৪২২ জন নারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

আপডেট টাইম : ০৩:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০