ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন

এএসপি আনিসুলের মৃত্যু: ১০ আসামির ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১০ আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালতে বিকেল ৩টায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গ্রেপ্তার ১০ আসামি হলেন মাইন্ড এইড হাসপাতালের  মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন সেফ মো. মাসুদ, ওয়ার্ড বয় জোবায়ের হোসেন, ফার্মাসিস্ট মো. তানভীর হাসান, ওয়ার্ড বয় মো. তানিম মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, মো. লিটন আহাম্মদ ও মো. সাইফুল ইসলাম পলাশ।

 সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন

এর আগে আজ মঙ্গলবার আদাবর থানায় আনিসুল করিম শিপনের বাবা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

গতকাল সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তির কয়েক মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা আনিসুলকে পিটিয়ে হত্যা করেছেন। এছাড়া আজ মঙ্গলবার ডিএমপির সংবাদ সম্মেলনে এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনাকে ‘সুস্পষ্ট হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই

এএসপি আনিসুলের মৃত্যু: ১০ আসামির ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ

আপডেট টাইম : ০২:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০