ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত চিকিৎসাধীন থাকা পারভীন (১৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে।

পারভীন মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুল আলীর মেয়ে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পারভীনের চাচা মোক্তার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (শনিবার) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পারভীনের মৃত্যু হয়।

এর আগে গত (২৫ অক্টোবর) রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সেপাহি নেছা (৬২) নামে আরেক নারীর মৃত্যু হয়।

এখনো গুরুতর আহত ৬ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, গত (২৪ অক্টোবর) শনিবার দুপুরে রান্না করার সময় সিলিন্ডার বিস্ফোরণে কাটখাল গ্রামের আবদুস সালামের স্ত্রী সেপাহি নেছা, ২ ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, ২ নাতি উম্মে হাবিবা ও পারভিনসহ ৯ জন অগ্নিদগ্ধ হয়। জরুরী অবস্থায় আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয়। পরে অগ্নিদগ্ধ ৮জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। একজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

আপডেট টাইম : ০৪:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০