ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ওবায়দুল কাদেরের প্রত্যেক দিন একটাই কাজ, বিএনপির বিরুদ্ধে কথা বলা: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রত্যেক দিন বিএনপির বিরুদ্ধে কথা বলাই কাজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল নির্ধারণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমার কাছে ইন্টারেস্টিং লাগে, তারা যখন বলেন যে, বিএনপি নেই, বিএনপি নাকি একেবারে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। কিন্তু সাধারণ সম্পাদকের সারাদিন, প্রত্যেক দিন শুধুমাত্র একটাই কাজ, বিএনপির বিরুদ্ধে কথা বলা।

ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, দেশের অর্থনীতি বা আপনার দলকে কীভাবে এগিয়ে নেবেন- সেই সমস্ত কথা না বলে আপনি তো শুধু দুইটা কথা বলেন। এটা হচ্ছে শেখ হাসিনা, আরেকটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। দ্যাট মিনস বিএনপি এত বেশি করে আছে, এত প্রবলভাবে আছে যে আপনাকে প্রত্যেক দিন এই কথা বলতে হচ্ছে।

গণতন্ত্র নিয়ে কথা বলার অধিকার আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ১/১১ তো তোমরা (আওয়ামী লীগ) করিয়েছ। তোমরা বলেছ যে, ১/১১-এর সরকার তোমাদের আন্দোলনের ফসল এবং তাদের সবাইকে তোমরা বৈধ্যতা দিয়েছ। তাহলে আজকে কোন মুখে তোমরা গণতন্ত্রের কথা বল, কোন মুখে তোমরা জনগণের অধিকারের কথা বল। যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, যারা জনগণকে শুধুমাত্র ক্ষমতায় থাকার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, জনগণকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, তারা বলে গণতন্ত্রের কথা!

এ সময় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ‘দেউলিয়া’ হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তারা রাজনৈতিকভাবে ‘দেউলিয়া’ বলেই এখন তাদের গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আসুন না- নরমাল ইলেকশন করুন, ফেয়ার ইলেকশন করুন। আপনারা কোথায় কে টিকে আছেন, কোথায় কী জনগণের দরদী হয়ে গেছেন, দেখা যাবে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন অধ্যাপক একে ফজলুল হক ভুঁইয়া।

আয়োজক সংগঠনের আহ্বায়ক রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ইব্রাহিম খলিল, অধ্যাপক জিকেএম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক মো. আবদুল করিম, অধ্যাপক শামসুল আলম ভূঁইয়া, অধ্যাপক শওকত আলী, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহকৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল ফারুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ওবায়দুল কাদেরের প্রত্যেক দিন একটাই কাজ, বিএনপির বিরুদ্ধে কথা বলা: ফখরুল

আপডেট টাইম : ০৭:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০