ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিএনপি নির্বাচনকে ভয় পায় : সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ‘বিআরটিসির’ উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সরকার নাকি বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে কাদের বলেন , সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে, তারা ভোটের দিন কেন্দ্রে আসে না, এতে বিএনপি ভোটারদের আস্থা হারিয়ে ফেলছে এবং আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকাও তাদের ওপর কর্মীরা আস্থা হারিয়ে ফেলেছে।

সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধীদলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার।

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে ভয় পায় জানিয়ে কাদের বলেন, নির্বাচনে অংশ নেওয়ার আগেই তারা হেরে যায়, তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে।

বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন বিরোধী দলের কী ভূমিকা তা জানতে আওয়ামী লীগের অতীত ভূমিকা দেখুন, তখন নিজেদের ব্যর্থতা চিহ্নিত করতে সহজ হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন দেশে নারী গাড়িচালকের চাহিদা দিন দিন বড়ছে, তাই বিআরটিসির মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক ও সহকারীদের সম্পৃক্ত করা জরুরি। সেবার মান, দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ালে এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বিআরটিসিকে লাভজনক করা সম্ভব বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, সরকার বিআরটিসিকে একটি জনবান্ধব ও সেবাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংশ্লিষ্ট সকলের আন্তরিক চেষ্টায় বিআরটিসি অবশ্যই লাভের ধারায় ফিরবেন বলে আশা করেন কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপি নির্বাচনকে ভয় পায় : সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০