ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঈশিতার রেস্তোরাঁ ব্যবসা কেমন চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬
  • ৪১৩ বার

ঢাকার তারকারা যুক্ত হচ্ছেন রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে। এরই মধ্যে রিয়াজ, শাফিন আহমেদ, ঈশিতা, অপূর্ব, মিলন মাহমুদ ও এলিটা। অভিনয়ে তো ঈশিতা খুবই ভাল করে দর্শকদের মন কেড়েছেন। তাই ভক্তরা জানতে চাইছেন, কেমন চলছে তার এ ব্যবসা। ঈশিতার রেস্তোরাঁতে কী ধরনের খাবার আছে? কেনই বা এ ব্যবসায় এলেন তিনি?

ঈশিতার রেস্তোরাঁয় আছে দেশি–বিদেশি নানা ধরনের খাবার। আর এখানে ভিড় লেগেই আছে। তারকার রেস্তোরাঁ বলে কথা।

ঈশিতা তাঁর ‘হোয়াই নট’ রেস্তোরাঁ নিয়ে বললেন, ‘জায়গা ছোট, তবে আমার এখানে খাবার অনেক ভালো।’
জানালেন, তাঁর এখানে দেশি-বিদেশি দুই ধরনের খাবারই আছে। বনানীর যেখানে রেস্তোরাঁটি, তার আশপাশে রয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আছে অনেকগুলো অফিস। সাত মাসের অভিজ্ঞতা থেকে আগামী ফেব্রুয়ারিতে ঈশিতা আরও কিছু দেশি নতুন খাবার যুক্ত করছেন। ব্যবসা বেশ ভালই চলছে বলে জানালেন ঈশিতা।

ঈশিতা নিজে কি খুব ভালো রাঁধেন? বললেন, ‘মোটামুটি। নিজের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই। তবে দেশি খাবার বেশি রান্না করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ঈশিতার রেস্তোরাঁ ব্যবসা কেমন চলছে

আপডেট টাইম : ১০:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬