ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

স্ত্রীর হত্যার দায়ে ১ স্বামীর মৃত্যুদণ্ড বহাল, অন্যজনের যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম ওরফে সিরাজের মৃত্যুদন্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অপরদিকে নড়াইলে স্ত্রী হত্যার আরেকটি মামলায় শাহান শাহ সিকদারকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন সাজা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ বুধবার এই রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

সিলেটের হবিগঞ্জে ২০০৪ সালের ৩ মার্চ সাহিদা আক্তারকে হত্যা করেন সিরাজুল ইসলাম। এ ঘটনা দেখে ফেলেন তার বড় মেয়ে। এ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি সিরাজকে মৃত্যুদণ্ড দেয়। আসামির আপিল খারিজ করে ২০১২ সালের পহেলা আগস্ট হাইকোর্ট ওই সাজা বহাল রাখে। এর বিরুদ্ধে আপিল করেন আসামি। ওই আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে।

এদিকে ২০০০ সালের ১৩ জুলাই স্ত্রী মুসলিমাকে হত্যার অভিযোগে স্বামী শাহান শাহ সিকদার ও তার বাবা-মায়ের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা হয়। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০৭ সালের ১৩ আগস্ট শাহান ও তার মা আলেয়া বেগমকে মৃত্যুদণ্ড দেয়। ২০১১ সালের ১৯ জুন হাইকোর্ট ওই রায় বহাল রাখে। এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা। গতকাল আপিল বিভাগ আলেয়াকে খালাস দিয়ে ছেলে শাহানকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা।

দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত কৌসুলি অ্যাডভোকেট এবিএম বায়েজীদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্ত্রীর হত্যার দায়ে ১ স্বামীর মৃত্যুদণ্ড বহাল, অন্যজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ১০:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০