ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শীতে করোনা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাস মহামারি আরো মারাত্মক আকার ধারণ করলে পরিস্থিতি মোকাবিলার জন্য স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাসহ ২২টি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন বিভাগকে আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। বুধবার মাঠ প্রশাসনের বিভিন্ন জেলা প্রশাসন এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্দেশনাটি পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত সোমবার স্বাক্ষরিত নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসনসহ প্রশাসনের সংশ্লিষ্ট দফতরে পাঠায়। একইভাবে অন্যান্য মন্ত্রণালয় অধীনস্ত দফতর ও প্রতিষ্ঠানে পাঠিয়েছে। জনপ্রশান মন্ত্রণালয়ের নির্দশনাটির সঙ্গে গত ১ অক্টোবরের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাটিও পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এই প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

জনপ্রশান মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, মাঠ প্রশাসনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, কর্তৃপক্ষকে আসন্ন শীত মৌসুমে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় এখনই পর্যালোচনা করার পরামর্শ দেয়া হচ্ছে। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, যদি আসন্ন শীতে এই পরিস্থিতির কোনো অবনতি হয় তাহলে তা মোকাবিলার জন্য পূর্ব পরিকল্পনা থাকা আবশ্যক। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ পরিকল্পনা গ্রহণপূর্বক সমন্বিত করে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রদান করা যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শীতে করোনা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ

আপডেট টাইম : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০