ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ধর্ষণবিরোধী এক সমাবেশ শেষে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে বক্তৃতায় তিনি বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো বিষয়গুলো এ সরকারের ছত্রছায়ায় নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এ ছাড়া গত কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো এখন একটি মহোৎসবে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।
সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মা-বোনদের ওপর নির্যাতন সারা দেশে ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে– সরকার যখন ক্ষমতায় তখন এই দায় অস্বীকার করার উপায় নেই। অতএব আপনারা দায় স্বীকার করেছেন। আপনারা ব্যর্থ। আপনারা থাকতে এ দেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক বিএনপির

আপডেট টাইম : ০৬:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০