ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

দেশে ভ্যাকসিন এলে সবার আগে পাবেন স্বাস্থ্যকর্মীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে করোনার ভ্যাকসিন এলে সবার আগে কারা পাবেন এ বিষয়ে সরকারের কাছে একটি নীতিমালা দাখিল করেছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি। নীতিমালায় ভ্যাকসিন সংরক্ষণ, পরিবহণ ও বিতরণ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত পরামর্শ দেয়া হয়েছে।

কমিটির দেয়া পরামর্শ অনুযায়ী, দেশে ভ্যাকসিন এলে তা সবার আগে পাবেন স্বাস্থ্যকর্মীরা। এরপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যারা সরাসরি জনগনের সেবায় নিয়োজিত তাদের দেয়া হবে।

এ বিষয়ে কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ভ্যাকসিন আনলেই হবে না, এর ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদের প্রথম দেয়া হবে, কারা দিবেন, সংরক্ষণ ও পরিবহন কীভাবে করা হবে সেগুলো পরিকল্পনায় থাকা জরুরি।

কমিটির পরামর্শ অনুযায়ী, ভ্যাকসিন আইনশৃঙ্খলা বাহিনীর পর যেসব শিশু দীর্ঘ সময় বাড়িতে আছে তাদের দেয়া হবে। তারপর অগ্রাধিকার পাবেন ৬৫ বছরের উপরের বয়স্করা। পর্যায়ক্রমে বাকিরাও টিকার আওতায় আসবেন।

মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, টিকাদান কর্মীর সমস্যা হবে না। আমাদের একবারে সাড়ে পাঁচ কোটি হাম রুবেলার টিকা দেয়ার অভিজ্ঞতা আছে। আড়াই লাখেরও বেশি কর্মী আছে। আরো প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

দেশে ভ্যাকসিন এলে সবার আগে পাবেন স্বাস্থ্যকর্মীরা

আপডেট টাইম : ০৯:৩৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০