ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পাকুন্দিয়া থানায় নতুন ওসির যোগদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সারোয়ার জাহান। শনিবার (৩ অক্টোবর) তিনি পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

তিনি বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি পাকুন্দিয়া থানাতেও পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাকুন্দিয়া এবং বাজিতপুর থানায় দায়িত্ব পালনকালে মো. সারোয়ার জাহান ১০ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন।

এর মধ্যে বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পাঁচবার এবং পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পাঁচবার তিনি জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন।

এছাড়া তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন।

পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর মো. সারোয়ার জাহান কিশোরগঞ্জ নিউজকে বলেন, পাকুন্দিয়া থানাকে দালাল, টাউট ও হয়রানিমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে চাই। সেবার মহান ব্রত নিয়ে জনসাধারণকে প্রয়োজনীয় আইনী সহায়তা দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। থানায় সেবা নিতে এসে কাউকে কোন টাকা-পয়সা দিতে হবে না।

পাকুন্দিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য জিরো টলারেন্স নীতি এবং বীট পুলিশিং প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে মো. সারোয়ার জাহান বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষকে মানবিক পুলিশিং সেবা দেয়াই হচ্ছে আমার দৃঢ অঙ্গীকার।

এই দায়িত্ব পালনে নবাগত ওসি মো. সারোয়ার জাহান সবার সার্বিক এবং গঠনমূলক সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, পাকুন্দিয়া থানার নবাগত ওসি মো. সারোয়ার জাহান ময়মনসিংহ জেলার গর্বিত সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পাকুন্দিয়া থানায় নতুন ওসির যোগদান

আপডেট টাইম : ০৬:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০