ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সৌদি এয়ারলাইন্সে টোকেন দেয়া শুরু, টিকিট প্রত্যাশীদের ভিড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবে যাওয়ার প্লেনের টিকিট বিক্রির জন্য টোকেন দেয়া শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। কয়েকদিন বন্ধের পর রোববার সকালে আবারো এই কার্যক্রম শুরু হয়।

সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, সৌদি থেকে লকডাউনের আগে যারা রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধু তাদেরই টোকেন দেয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবেন।

সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয়া হয়। এরপর ২ ও তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।

দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইন্স। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির তিন শহরে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

প্রসঙ্গত, করোনার কারণে দেশে এসে আটকেপড়া সৌদি প্রবাসীরা কয়েক দিন ধরেই বিমানের টিকিটের জন্য রাজধানীতে জড়ো হয়েছেন। এরমধ্যে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। পরে ৩০ সেপ্টেম্বর থেকে টিকিট দেয়া শুরু করে সৌদি এয়ারলাইন্স। তবে যারা রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধু তাদেরকেই টিকিট দেয়া হচ্ছে। একইসঙ্গে নিয়োগকর্তার অনুমতিপত্রও দেখাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সৌদি এয়ারলাইন্সে টোকেন দেয়া শুরু, টিকিট প্রত্যাশীদের ভিড়

আপডেট টাইম : ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০