ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

যে গ্রামে সবাই অন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শিরোনাম পড়ে অনেকেই হয়তো অবাক হচ্ছেন? কী অদ্ভুত একটি গ্রাম। অনেক অদ্ভুত গ্রামের নাম ও কাহিনী তো শুনেছেন। কিন্তু জানেন কি, এ বিশ্বেরই এক প্রান্তে এমন একটি গ্রাম আছে, যেখানে সব মানুষ দৃষ্টিহীন বা অন্ধ! ওই গ্রামটির নাম হলো- টিলটেপেক। মেক্সিকোর ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটি ঘন অরণ্যের মধ্যে অবস্থিত। সেখানে জাপোটেক জাতির তিনশো মানুষ বসবাস করে। এ গ্রামের প্রতিটি মানুষ যেমন দৃষ্টিহীন, তেমনি গ্রামের পোষ্যরাও দৃষ্টিহীন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

গ্রামটিতে রয়েছে লাবজুয়েলা নামে একটি গাছ। এই গাছটিকে অভিশপ্ত মনে করে গ্রামবাসী। তাদের বিশ্বাস, দৃষ্টিশক্তি কেড়ে নেয় ওই লাবজুয়েলা গাছটি।

শুধু তাই নয়, তারা এমনও দাবি করেছেন যে, এ গ্রামে যেসব বাচ্চা জন্মায়, প্রথম দিকে অন্য সব নবজাতকের মতোই সুস্থ-সবল হয়, কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বাচ্চাগুলো।

ওই গ্রামের মানুষ কেন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, এ বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও বিজ্ঞানীরা তদন্ত শুরু করেন। লাবজুয়েলা গাছ নিয়ে যে অভিযোগ রয়েছে গ্রামজুড়ে তা নিয়েও তদন্ত করেন তারা। কিন্তু দেখা যায়, লাবজুয়েলা গাছের সঙ্গে ওই গ্রামের মানুষদের দৃষ্টিহীনতার কোনো সম্পর্কই নেই!

তবে বিজ্ঞানীরা গ্রামের মানুষদের দৃষ্টিহীনতার প্রকৃত কারণ বের করতে আরো বিস্তর অনুসন্ধান চালান। অবশেষে বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়ে জানতে পারেন, এই ঘন অরণ্যে ‘ব্ল্যাক ফ্লাই’ নামে বিষাক্ত মাছি আছে, যা কি না মেক্সিকোর টিলটেপেক গ্রামেও প্রচুর সংখ্যায় দেখা যায়। এ বিষাক্ত মাছির কামড়ে জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ে, যার কারণেই নবজাতক, শিশু, কিশোর থেকে বয়স্ক মানুষ, এমনকি পশুও ধীরে ধীরে দৃষ্টিহীন হয়ে যান।

কিন্তু মেক্সিকো সরকার যখন এ গ্রাম সম্পর্কে জানতে পারে তখন ওই গ্রামের বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেয়ার চেষ্টা করে। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানা যায়। তারা অন্ধত্ব বরণ করলেও গ্রাম ছাড়তে রাজি হননি।

তবে তাদের সেখান থেকে সরিয়ে নিতে মেক্সিকো সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

যে গ্রামে সবাই অন্ধ

আপডেট টাইম : ০৩:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০