ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আজ বিশ্ব হাসি দিবস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ হাসতে নাকি জানেনা কেউ, কে বলেছে ভাই. এরকম অনেক কবির কবিতায়, কথাসাহিত্যে হাসির কতশত বর্ণনা রয়েছে! মন খারাপের দিনে এক মুহূর্তে যদি কল্পনা করা যায় প্রিয় কারও হাসিমাখা মুখ, মনটা চট করেই ভালো হয়ে যায়। সেই রাঙা হাসির উদযাপনেই বিশ্বজুড়ে অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালিত হয় ‘বিশ্ব হাসি দিবস’।

বছরের ৩৬৫ দিনে প্রায় সাড়ে চারশ’ দিবস পালিত হয়। কিন্তু এমন অনেক দিবস রয়েছে যার কথা সাধারণ মানুষ জানেই না। ঠিক তেমনি ‘হাসি দিবস’। আজ বিশ্ব পালন করবে দিবসটি। সাড়ম্বরে না হলেও প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালিত হতো। তবে এ বছর করোনার প্রভাবে তেমন উদ্যোগ নেওয়া হয়নি।

১৯৬৩ সালে শিল্পী হারভে রোজ বল হলুদ রঙের বৃত্তের মধ্যে দুটো চোখ আর একটি অর্ধচন্দ্রাকৃতির মুখের ছবি আঁকেন, যা ‘স্মাইলি’ হিসেবে পরিচিতি পেয়েছে। স্মাইলির বাণিজ্যিক ব্যবহারে ব্যাপক পরিচিতি পান যুক্তরাষ্ট্রের শিল্পী হারভে। তার চেষ্টায় ১৯৯৯ সাল থেকে অক্টোবরের প্রথম শুক্রবারটি বিশ্ব হাসি দিবস হিসেবে পালিত হচ্ছে। অবশ্য বিশ্বব্যাপী হাস্যযোগ আন্দোলনের প্রতিষ্ঠাতা ড. মদন কাটারিয়ার ১৯৯৮ সালে ভারতের মুম্বাইতে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে ‘হাসি দিবস’ পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আজ বিশ্ব হাসি দিবস

আপডেট টাইম : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০