ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট : আবারো ফেরি চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৯ বার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ নাব্যতা সংকটে আবারো বন্ধ হয়ে গেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফরি চলাচল। আজ রবিবার দুপুর ২টায় কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ করে দেয়ার তথ্য জানায়।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, কাঁঠালবাড়ি ঘাট থেকে কিশোরী, ক্যামেলিয়া ও কুমিল্লা নামের ৩টি ফেরি যানবাহন নিয়ে সকাল ১০টার পরে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পদ্মা সেতুর ২৫নম্বর পিলার পার হয়ে ২০০ ফুট অতিক্রম করার পরই চায়না চ্যানেলে এই তিনটি ফেরি নাব্যতা সংকটের কারণে ডুবো চরে আটকে যায়। পরে ফেরি কিশোরী ও ক্যামেলিয়া নিজে নিজে উদ্ধার হয়ে গন্তব্যে আসতে না পেরে কাঁঠালবাড়ি ঘাটে ফিরে যায়। তবে কুমিল্লা ফেরিটি এখনও উদ্ধার হতে পারেনি। তাই বাধ্য হয়ে ফেরি চলাচল দুপুর ২টা হতে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি ম্যারিন অফিসার আহম্মদ আলীর বরাত দিয়ে আরো জানান, সকালেও ম্যারিন অফিসার ওই এলাকা পদ্মায় ৮ থেকে সাড়ে আট ফুট পানি ছিল বলে জানিয়েছেন। কিন্তু চ্যানেলটিতে ড্রেজিং অব্যাহত থাকায় পাশের চর ভেঙে পলি মাটিতে চ্যানেলটি ভরে গেছে। তাই নাব্যতা সংকটে ফেরি চলাচল আবারো বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট : আবারো ফেরি চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৬:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০