ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ধূমপান ও চা একসঙ্গে পানে হতে পারে যে ভয়ঙ্কর রোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ধূমপান স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। ঠিক তেমনি চা খাওয়াও স্বাস্থ্যকর নয়। তারপরও অনেকেই বেশ স্বাচ্ছন্দ্যেই ধূমপান করে থাকেন। অনেকের আবার তিন বেলা চা না হলে চলেই না। কেউ কেউ তো আবার চা এবং সিগারেট একসঙ্গে খেয়ে থাকেন। বিশেষ করে তরুণরা এই স্টাইলে অন্য রকম একটা অনুভতি অনুভব করেন।

তবে গবেষণা বলছে, এই ধরনের অভ্যাস বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকি!

সম্প্রতি ‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, যারা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

বিজ্ঞানীদের গবেষণা বলছে, যারা দিনে কম করে এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন, পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন, তাদের খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বেশি। ধূমপায়ীদের ক্ষেত্রে দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে তাদেরও এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তামাক ও অ্যালকোহল দুটো থেকেই দূরে থাকা হচ্ছে এই ক্যান্সার প্রতিরোধের ভালো উপায়। ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ধূমপান ও চা একসঙ্গে পানে হতে পারে যে ভয়ঙ্কর রোগ

আপডেট টাইম : ০৪:২৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০