ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আসছে তীব্র শৈত্যপ্রবাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
  • ৭২৭ বার

শীতটা কিছুটা জেকে বসতে গিয়ে হঠাৎ করেই যেন উধাও হয়ে গেল। গত দু’দিন দেশের বেশিরভাগ অঞ্চলেই শীতের তীব্রতা তেমন ছিল না বললেই চলে। তবে আবহাওয়া অফিস বলছে, কয়েকদিনের মধ্যেই জেকে বসতে পারে শীত।

জানুয়ারির প্রথমার্ধেই দেশের বিস্তীর্ণ অঞ্চলে কুয়াশাসহ তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

এদিকে রবিবার দেশে শীতের হাওয়া তেমন নেই বললেই চলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে সীতাকুণ্ডে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দেশের ওপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায়। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ায় সারাদেশে শীত অনুভূত হয়। অনেকটা বেলা পর্যন্ত কুয়াশার চাঁদর ঢেকে রাখে সূর্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আসছে তীব্র শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : ১১:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬