ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভাপেই তৈরি করুন সুস্বাদু পুলি পিঠা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
  • ৫৩৮ বার

শীতের দিনগুলোতে মা-চাচীমার হাতের তৈরি পিঠা-পায়েশের জন্য মন কেমন করে নিশ্চয়ই। সেই ছেলেবেলা, খেজুর রসের ম ম ঘ্রাণ আর ধোয়া ওঠা মজাদার সব পিঠার কথা মনে পড়ে স্মৃতিকাতর হয়ে যান হয়তো। কিন্তু যান্ত্রিকতার এই শহরে সেসবের দেখা পাওয়া মুশকিল। নিজেই যদি পরিবারের জন্য বা প্রিয় মানুষটির জন্য মজার সব পিঠা তৈরি করে চমকে দেন, তবে কেমন হয়! রেসিপি জানা নেই? আজ থাকলো পুলি পিঠা তৈরির রেসিপি-

উপকরণ:
পুরের জন্য: নারকেল কুড়ানো – ২ কাপ, খেজুরের গুড় – ১ কাপ, চালের গুড়া – ২ টেবিল চামচ (হালকা টেলে নেয়া), এলাচি গুড়া – ১/২ চা চামচ।

ডো এর জন্য: চালের গুঁড়া (আতপ চাল) -৩ কাপ, ময়দা – ১ কাপ, পানি – ৩ কাপ, সয়াবিন তেল – ১ টেবিল চামচ, লবণ – পরিমানমতো।

প্রণালি: নারকেল কোড়ানো, খেজুরের গুঁড়, টেলে নেয়া চালের গুঁড়া, এলাচি গুড়া এই সব উপকরণগুলো একসাথে জ্বাল দিতে হবে। আঠালো হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। একটি হাড়িতে পানি নিয়ে তাতে অল্প লবণ ও তেল দিয়ে ফোটাতে হবে। ফুটে উঠলে চালের গুঁড়া ও আধা কাপ ময়দা দিয়ে নাড়তে হবে। ভালো ভাবে নেড়ে মিশে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা করে, ডো বানাতে হবে। যদি কিছুটা নরম থাকে ময়দা মিশিয়ে ঠিক করতে হবে। অনেকক্ষণ মথে একটা মসৃণ ডো বানাতে হবে। এবার ছোট ছোট গোল চ্যাপ্টা রুটির মত করে মাঝে নারকেলের তৈরি করা মিশ্রণ কিছুটা দিয়ে দুই মাথা বন্ধ করে দিতে হবে। হাতে বানাতে না পারলে পিঠার ছাঁচেও বানাতে পারেন। এবার স্টিমারে ৩০ মিনিট বা পিঠা না হওয়া পর্যন্ত স্টিম করতে হবে। স্টিমার না থাকলে হাঁড়িতে পানি দিয়ে তার উপর ছিদ্র করা পাতিল রেখে পিঠা সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে গেলে একটি চালুনিতে রেখে বাতাসে ছড়িয়ে দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভাপেই তৈরি করুন সুস্বাদু পুলি পিঠা

আপডেট টাইম : ১০:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬