ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

আইপিএলে প্রতিটি দলের আয় হবে ১৫০ কোটি রুপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সব বাধা-বিপত্তি অতিক্রম করে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৩তম আসর। প্রথমত করোনাভাইরাসের কারণে প্রায় ছয় মাস পিছিয়ে গেছে টুর্নামেন্ট। তার ওপর আবার চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা হানা দেয়ায় আশঙ্কা দেখা দিয়েছিল টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে।

তবে সবকিছু ছাপিয়ে নির্ধারিত সময়েই মাঠে গড়াবে এবারের আইপিএল। যদিও এখনও পর্যন্ত টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল। এর পেছনে অন্যতম কারণ এবারের আইপিএলের আয়োজক দেশ আরব আমিরাতের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ এবং চেন্নাইয়ের প্রথম ম্যাচ খেলতে অপারগতা।

এদিকে এবারের আইপিএলের সবকিছুই দেরি করে হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো অভিযোগ করছে, তাদের এবার ক্ষতির পরিমাণ বেশি হয়ে যাবে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এবারের আইপিএল থেকে অন্তত ১৫০ কোটি রুপি করে আয় করবে একেকটি দল।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেছেন, ‘এখন যখন ফ্র্যাঞ্চাইজিগুলোর ভাবা উচিৎ দেশের করোনা পরিস্থিতিতে কীভাবে সামনে এগিয়ে আসা যায়, তখন তারা টাকা গুনতে বসে গেছে। তারা কি অর্থ উপার্জন করছে না? এবারের আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৫০ কোটি রুপির আশপাশে আয় করবে।’

শুধু নিজেদের ক্ষতির অভিযোগই নয়, রীতিমতো ক্ষতিপূরণের আবদারও নাকি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বিসিসিআই কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, কোনো প্রকার ক্ষতিপূরণ দেয়া হবে না কোনো দলকে। তার মতে, এবার আইপিএল না হলে আরও বেশি ক্ষতির মুখে পড়তে হতো ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

সেই কর্মকর্তার ভাষ্য, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো নির্বোধের মতো কথা বলছে। যদি এ বছর কোনো আইপিএল না হতো? তারা কোনো উপার্জন করতে পারত? এর বাইরেও কত প্রশ্ন, কারা এজেন্সিগুলোকে টাকা দেবে? ম্যাচ পরিচালনার খরচ কারা বহরন করবে? প্র্যাকটিস সেশনের খরচ কারা দেবে? বোর্ড নিজেদের অবস্থানে অনড়, কোনো প্রকার ক্ষতিপূরণ এখানে থাকবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

আইপিএলে প্রতিটি দলের আয় হবে ১৫০ কোটি রুপি

আপডেট টাইম : ০২:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০