ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

আরো পুরুষকর্মী নেবে সৌদি আরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
  • ৭২৪ বার

বাংলাদেশ থেকে পেশাজীবী, চিকিৎসক, প্রকোশলীসহ সব খাতে আরও পুরুষকর্মী নেবে সৌদি আরব। সৌদির রাজধানী রিয়াদে দেশটির শ্রমমন্ত্রী ড. মুফাররেজ বিন সাদ আল-হাকবানি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা জানিয়েছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌদি আরব সফর করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাকবানি বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, আগামী দিনেও এ সুসম্পর্ক বজায় থাকবে। এ সময় বাংলাদেশি কর্মীদের কাজের প্রশংসা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের মন্ত্রী নুরুল ইসলাম সৌদি আরবকে বাংলাদেশ থেকে আরও প্রশিক্ষিত ও দক্ষ পুরুষ এবং মহিলাকর্মী নেয়ার আহ্বান জানান।

মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, বিএমইটির ডিজি বেগম শামসুন নাহার, মন্ত্রীর ব্যক্তিগত সচিব মোহা. মহসিন চৌধুরী। ৫ দিনের সফর শেষে ৪ জানুয়ারি দেশে ফেরার কথা তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

আরো পুরুষকর্মী নেবে সৌদি আরব

আপডেট টাইম : ০২:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬