ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জুলাইয়ের তুলনায় আগস্টে হাসপাতালে তিনগুণ ডেঙ্গু রোগী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
  • ৪৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগস্ট শেষ হতে এখনও চার দিন বাকি থাকলেও, জুলাইয়ের তুলনায় এ মাসে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনগুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত মাসে (জুলাই) ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও বৃহস্পতিবার পর্যন্ত (২৭ আগস্ট) পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে দুজন ও ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী ভর্তি হন।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) দুই মেয়র মশক নিধনে আগের যেকোনো সময়ের তুলনায় অধিক তৎপর। সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক স্বাস্থ্য অধিদফতরের রোগনিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়িতে মশার উৎপত্তিস্থলে অভিযান পরিচালনা করছেন। এমনকি এডিসের লার্ভা পাওয়ায় বাড়ির মালিকদের জরিমানাও করছেন। তবুও সীমিত সংখ্যক হলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২৭ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ৪১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জুলাইয়ের তুলনায় আগস্টে হাসপাতালে তিনগুণ ডেঙ্গু রোগী

আপডেট টাইম : ১২:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০