ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সরকারি চাকরিজীবীদের আরেকটি সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫
  • ৪২৬ বার

সরকারি চাকরিজীবীদের আরেকটি সুখবর দিতে যাচ্ছে মন্ত্রিসভা। বয়সসীমা দু’বছর বাড়িয়ে একটি প্রস্তাব আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে উঠছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। বুধবার মন্ত্রিপরিষদ-সচিবের কক্ষে কয়েকটি মন্ত্রণালয়েরে সচিবদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বর্তমানে অবসরের বয়সসীমা মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের ৬০ ও অন্যদের ৫৯ বছর। সূত্র মেত, মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করে একটি প্রস্তাব প্রণয়ন করা হচ্ছে, যা মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। মন্ত্রিসভা সিদ্ধান্ত দেয়ার পরই বিষয়টি চূড়ান্ত করা হবে। সাধারণ সরকারি কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬১ বছর করার প্রস্তাবও মন্ত্রিসভায় উত্থাপনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এদিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ বছর উন্নীত করার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় প্রকাশ করেন। হাইকোর্টের রায়ের পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, আইন সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জনপ্রশাসন-সচিব দফায় দফায় বৈঠক করেন। গতকালের মন্ত্রিপরিষদ-সচিবের কক্ষে বৈঠকে সচিবরা সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬২ এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বয়সসীমা ৬১ বছর করার প্রস্তাব নিয়ে একমত হয়েছেন এমনটাই জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সরকারি চাকরিজীবীদের আরেকটি সুখবর

আপডেট টাইম : ১২:১৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫