ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছাড়পত্র পেল পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫
  • ৫৬৫ বার

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখ শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এ বছর । পরিচালক সাফি উদ্দীন সাফি সেভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। তবে দুই মাস আগে সেন্সরে ছবিটি জমা দেয়ার পর ঘটে অন্য ঘটনা । ক্রিকেট নিয়ে কাহিনীতে বিরাট একটি অংশ থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন সদস্য ছবির কিছু দৃশ্য নিয়ে আপত্তি করেছিল। অবশেষে, সে সমস্যাও কেটেছে বলে জানালেন ছবির নির্মাতা।

পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২ ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, আমার জন্য দেরিতে হলেও সুসংবাদটা আসলো। আমি সিলেটে ‘মিসড কল’ ছবির শুটিং করছিলাম। সে সময় হঠাৎ ফোনকল পেয়ে জানলাম, ছবিটি ছাড়পত্র পেয়েছে।

ক্রিকেট বোর্ডের সদস্যরা ছবিটি দেখে একটি দৃশ্য থেকে বোর্ডের লোগো অপসারণ এবং ক্রিকেট ব্যাট নিয়ে মারামারির দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপনের পরামর্শ দেন। সেই অনুযায়ী দৃশ্য সংশোধন করে পুনরায় জমা দেয়ার পর ছবির ছাড়পত্র অনুমতি পেলাম।

ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দেয়ার কথা রয়েছে।

জয়া-শাকিব ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, ইমন, মৌসুমী হামিদ, ওমর সানী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ছাড়পত্র পেল পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২

আপডেট টাইম : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫