ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাংলাদেশকে আফগানিস্তানের মতো বানানোর ষড়যন্ত্র হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫
  • ৪৭৬ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশিদের পরামর্শে ও তাদের অর্থায়নে হত্যাকাণ্ড হচ্ছে। আর হত্যাকাণ্ডের পর পরই তারা বলে বেড়ায় এটা ইসলামিক স্টেট (আইএস) কিংবা জঙ্গিরা করেছে। কিন্তু পুলিশ, গোয়েন্দা বাহিনী এবং আমরা কোথাও একটা আইএস জঙ্গি খুঁজে পাইনি। বাংলাদেশকে আফগানিস্তানের মতো বানানোর ষড়যন্ত্র হচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে সন্ত্রাস, জঙ্গীবাদ, ধর্মীয় উগ্রবাদ ও ইসলামের অপব্যাখ্যার বিরুদ্ধে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে তেজগাঁও কলেজর অধ্যক্ষ আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের নামে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে। সময় এসেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সবাইকে সোচ্চার হতে হবে।

ইসলাম কখনো জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, আমরা এখন যে জঙ্গিদের ধরছি, তার বেশির ভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসার ছাত্র নয়। তাই দাড়ি-টুপি মানেই জঙ্গি নয়। আওয়ামী লীগ সরকার তা বিশ্বাস করে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাংলাদেশকে আফগানিস্তানের মতো বানানোর ষড়যন্ত্র হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫