ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বৃষ্টিতে ঢাকার অধিকাংশ সড়ক ও এলাকা পানিতে দুর্ভোগে নগরবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ সারাদেশে ভারী বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে রাজধানীতে রোববার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি এখনও থেমে থেমে হচ্ছে। এতে ঢাকার অধিকাংশ সড়ক ও এলাকা পানিতে তলিয়ে গেছে। চরম ভোগান্তিতে কর্মস্থলগামী সাধারণ মানুষ।

সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বেড়ে ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত বেকর্ড করা হয়েছে রংপুরে ১৯৫ মিলিমিটার। এতে কোথাও কোথাও তীব্র যানজট দেখা দেয়।

রাজধানীর ধানমণ্ডি ২৭, কারওয়ানবাজার, গ্রিনরোড, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, রামপুরা, বাড্ডা, শান্তিনগর, মালিবাগসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরমধ্যে ধানমণ্ডি ২৭ ও সংসদ ভবনের সামনের এলাকায় পানি জমে আসাদগেটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

নিরুপায় হয়ে অফিসগামী এবং শ্রমজীবী অনেক মানুষকেই বৃষ্টির মধ্যে ভিজে অফিসে যেতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এ ছাড়া আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বৃষ্টিতে ঢাকার অধিকাংশ সড়ক ও এলাকা পানিতে দুর্ভোগে নগরবাসী

আপডেট টাইম : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০