ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জের এক উপজেলার তিন কৃতী সন্তান তিন জেলার ডিসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে দায়িত্ব পালন করছেন কিশোরগঞ্জ জেলার একটি উপজেলার তিন কৃতী সন্তান। আবার তাঁদের মধ্যে দুইজন একই ইউনিয়নের।

তাঁরা হলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিন, মাগুরা জেলার জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম এবং বগুড়া জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক।

জনপ্রশাসনের এই তিন কৃতী কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।

তাঁদের মধ্যে গাইবান্ধা জেলার ডিসি মো. আবদুল মতিন ও মাগুরা জেলার ডিসি ড. আশরাফুল আলম এর বাড়ি বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে। অন্যদিকে বগুড়া জেলার ডিসি মো. জিয়াউল হক এর বাড়ি বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নে।

তাঁদের মধ্যে গাইবান্ধা জেলার ডিসি মো. আবদুল মতিন বিসিএস ২১তম ব্যাচের এবং মাগুরা জেলার ডিসি ড. আশরাফুল আলম ও বগুড়া জেলার ডিসি মো. জিয়াউল হক ২২তম ব্যাচের।

মো. আবদুল মতিন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর গাইবান্ধা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেন। তিনি পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ এর ছেলে।

অন্যদিকে ড. আশরাফুল আলম ২০১৯ সালের ৩ নভেম্বর মাগুরা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেন। তিনি পিরিজপুর ইউনিয়নের নবুরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. তাহের উদ্দিন এর ছেলে।

এদিকে মো. জিয়াউল হক গত ৫ জুলাই বগুড়া জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন। তিনি হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামের খ্যাতিমান রাজনীতিক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আলাউল হক এর ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জের এক উপজেলার তিন কৃতী সন্তান তিন জেলার ডিসি

আপডেট টাইম : ১০:২৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০