ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ওপর শিবিরের হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫
  • ৫৮৯ বার

বিজয় দিবসে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ছাত্রলীগ কর্মীরা ফুল দেওয়ার পর তাদের ওপর হামলা চালিয়েছে ইসলামী ছাত্রশিবির কর্মীরা।

বুধবার দুপুরে এই হামলার পর দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

চকবাজার থানার ওসি আজিজ উদ্দিন জানান, বেলা ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় শিবিরকর্মীরা এ হামলা চালায়।

কলেজের অ্যাকাডেমিক ভবনে তখন কর্তৃপক্ষের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতাদের বক্তৃতার শেষ পর্যায়ে শিবিরকর্মীরা দুটি হাতবোমা ফাটায়। এ সময় হুড়োহুড়ি শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের মধ্যে দুই পক্ষই বৃষ্টির মত ঢিল ছুড়তে থাকে বলে কলেজের এক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সংঘর্ষ শুরুর খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয়। সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানান চকবাজারের ওসি।

কিছুক্ষণ পর সংঘর্ষ থামলেও ছাত্রলীগ কলেজের বাইরের রাস্তায় এবং শিবিরকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে থায় পুরো এলাকায় উত্তেজনা চলছে বলে স্থানীয়রা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ওপর শিবিরের হামলা

আপডেট টাইম : ১১:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫