ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বুড়িগঙ্গা সেতু খুলে দেয়া হলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষতিগ্রস্ত গার্ডারের মেরামত শেষে সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা সেতু-১)।

মঙ্গলবার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত সাড়ে ১১টা পর্যন্ত সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করতে এসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা সেতুর মাঝামাঝি গার্ডারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার রাত ৮টা থেকে সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়।

এতে কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জসহ দক্ষিনাঞ্চলের হাজারো যাত্রী চরমুর্ভোগে পড়ে। এ সময় এ রুটের গাড়ীগুলো বিকল্প পথ হিসাবে বাবুবাজার সেতু ব্যবহার করে। ফলে কেরানীগঞ্জের কদমতলী ও রাজধানীর নয়াবাজার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ সেতুর সার্বিক অবস্থা পর্যবেক্ষন করেন।

ক্ষতিগ্রস্ত গার্ডারের মেরামত কাজ চলছে জানিয়ে মঙ্গলবার রাতেই সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করা যাবে বলে জানিয়েছিলেন সওজ এর কেরানীগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন।

সরেজমিন মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, সেতুর পাদদেশে হাসনাবাদ এলাকায় বেরিকেট দেয়া হয়েছে যাতে সেতু দিয়ে কোন গাড়ি পারাপার না হতে পারে। বেরিকেটের পাশে পুলিশ পাহারা রয়েছে। কোনো গাড়ি সেতুর পাদদেশে আসলেই পুলিশ সেটা ঘুরিয়ে দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বুড়িগঙ্গা সেতু খুলে দেয়া হলো

আপডেট টাইম : ০২:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০