ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও উৎপত্তিস্থল চীন এখন অনেকটাই করোনামুক্ত। যেখানে আমেরিকা, লাতিন আমেরিকা আর দক্ষিণ এশিয়ায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা হাজার হাজার। সেখানে এতোদিন চীনে করোনার প্রাদুর্ভাব ছিল না বললেই চলে।

তবে সম্প্রতি করোনা ফের হানা দিয়েছে তার জন্মস্থলে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা আগের দিনের তুলনায় ১১ জন বেশি এবং গত সোমবারের পর সর্বোচ্চ। শুক্রবারের নতুন আক্রান্তদের মধ্যে ১৭ জন বেইজিংয়ের স্থানীয় ও বাকি ৪ জন বিদেশি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম শিনহুয়া নেট।

জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, রাজধানী বেইজিংয়ে নতুন করে আরও ১৭ জন আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১১ জন বেশি এবং ২০ জুনের পর থেকে সর্বোচ্চ সংখ্যক।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১১ জুন চীনে করোনাভাইরাসের পুনরুত্থান ঘটে। এদিন নতুন করে বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর গত ১৭ দিনে এ পর্যন্ত শহরটির ২৯৭ জন বাসিন্দার শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

গত ২৩ মে দেশটিতে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে খবর প্রকাশ হয়ে চীনের সব গণমাধ্যমে। কিন্তু জুন থেকে আবার নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে সেখানে।

এদিকে গত মে মাসের মধ্যবর্তী সময় থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৪৮৩ জন। মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছে ৭৮ হাজার ৪৪৪ জন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৪০৫ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক।

পরিসংখ্যান অনুযায়ী, প্রাণঘাতী করোনার উৎপত্তিস্থল হয়েও আক্রান্তের সংখ্যায় ২২তম চীন। ৮ মার্চে প্রথম করোনা রোগী শনাক্তের পর চীনকে ছাপিয়ে ১৭তম স্থানে এখন বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ

আপডেট টাইম : ১২:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০