ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

একাত্তরকে ধারণ করে বিজয়ের পথ চলার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৩৯৯ বার

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু একাত্তরকে বুকে ধারণ করে দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মাধ্যমে সকলকে বিজয়ের পথে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহান বিজয়ের ৪৪তম বর্ষপূর্তিতে কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও তরুণ স্থপতি বুশরা শাহরিয়ারের সংগীতের সিডি ‘বিজয়ের গান’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সবচেয়ে আনন্দের বিষয় যে, তরুণ প্রজন্ম যারা একাত্তর দেখেনি, তারা এতো গভীরভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগীত সৃষ্টি করেছে। ৪৪ বছরে নির্মিত বিজয়ের সিঁড়ির ধাপগুলো বর্ণনা করেছে তারা সংগীতের মুর্চ্ছনায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পঁচাত্তরের পর চেপে বসা সামরিক-সাম্প্রদায়িকতার পাথর থেকে জাতিকে মুক্ত করছেন, তখন দেশকে এগিয়ে নিতে একাত্তরকে বুকে ধারণ করে রাখার বিকল্প নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং এলবামের শিল্পী বাপ্পা মজুমদার ও বুশরা শাহরিয়ার বক্তব্য রাখেন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মুক্তবুদ্ধি ও শিল্পসাহিত্যের চর্চাকারীদের ওপর সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার হামলা চালিয়েছে। কিন্তু আমাদের তারুণ্য তাতে দমে যায়নি। তারা তাদের সৃষ্টি অব্যাহত রেখেছে।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নবীন ও অভিজ্ঞ শিল্পীদ্বয়ের যৌথ উদ্যোগকে অভিনন্দন জানান এবং তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সবাই বাপ্পা মজুমদার ও বুশরা শাহরিয়ারের সংগীত পরিবেশনা উপভোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

একাত্তরকে ধারণ করে বিজয়ের পথ চলার আহ্বান

আপডেট টাইম : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫