ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পেঁয়াজের রপ্তানিমূল্য কমিয়েছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৩৬৫ বার

ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সব ধরনের পেঁয়াজ রপ্তানিতে প্রতি মেট্রিক টন ৭০৫ মার্কিন ডলার থেকে ৩০০ মার্কিন ডলার কমিয়ে দিয়ে ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত সরকার। এর আগে দুই দফায় ২৫৫ ও ৪৩০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৭০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ-সংক্রান্ত একটি পত্র ফ্যাক্সযোগে ভারতের হিলি কাস্টমসে পাঠানো হয়। নতুন মূল্য শনিবার থেকে কার্যকর হবে।

ভারত অংশের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট দিবাকর বিশ্বাস জানান, ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় সে দেশের বাজারেই পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল । পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রুখতে ও পেঁয়াজের রপ্তানিকে নিরুৎসাহিত করতে পেঁয়াজ রপ্তানিতে মূল্য বাড়িয়ে দিয়েছিল সরকার। বর্তমানে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ার ফলে পেঁয়াজের রপ্তানিমূল্য ৭০৫ মার্কিন ডলার থেকে আবারও কমিয়ে ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার। নতুন এ রপ্তানিমূল্য শনিবার সকাল থেকেই কার্যকর হবে। তবে সে ক্ষেত্রে পুরোনো এলসিগুলো সংশোধন করতে হবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণে নতুন মূল্যে এলসি খোলা যাবে না, যার ফলে আজ বন্দর দিয়ে পুরোনো মূল্যেই পেঁয়াজ আমদানি হবে। তবে রোববার ব্যাংক খুললে নতুন এলসি খোলার পর বন্দর দিয়ে নতুন মূল্যে পেঁয়াজ আমদানি শুরু হবে। পেঁয়াজের রপ্তানিমূল্য কমার ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরো কমবে বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পেঁয়াজের রপ্তানিমূল্য কমিয়েছে ভারত

আপডেট টাইম : ১২:২৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫