ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

জেএসসি-জেডিসির ফল প্রকাশের তারিখ নির্ধারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০১৫
  • ৪৮৬ বার

চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক শনিবার এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে জানানো হলে তারা ফল প্রকাশ করবেন বলে জানান আবু বক্কর ছিদ্দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে থাকেন। শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের জন্য দিনক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন গ্রহণ করে থাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে সে অনুযায়ী ফল প্রকাশ করা হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। গত ০১ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন। বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রের সংখ্যা ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

জেএসসি-জেডিসির ফল প্রকাশের তারিখ নির্ধারণ

আপডেট টাইম : ১১:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০১৫